ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

যোগ্য লোককে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ভোটের ওপর নির্ভর করছে আপনার, আমার এবং আমাদের সন্তানের ভবিষ্যৎ। তাই সবাইকে দায়িত্বশীলভাবে যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, “ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজের ভোট সযত্নে ভোট বাক্সে দিয়ে আসা। ভোট প্রদান করতে গিয়ে কেউ বাধা সৃষ্টি করলে তা সুশৃঙ্খলভাবে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। গণভোটের ফলাফলের ওপর নির্ভর করবে আমরা কেমন রাষ্ট্র গড়তে চাই। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো এবং অগ্রযাত্রার গতিপথ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার চায় নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। এ লক্ষ্যে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও ভাষণে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

যোগ্য লোককে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫