ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে যতো আসন দরকার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী মবের জননী রিজওয়ানা: আনিস আলমগীর আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা?: জামায়াত এমপি মাসুদকে রাশেদ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতেই তার এই সফর। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন আমিরে জামায়াত। লন্ডনে কর্মসূচি শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর ডা. শফিকুর রহমান দেশে ফিরবেন বলেও জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।

এদিকে, লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে যতো আসন দরকার

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫