ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

আজ হচ্ছে না অপারেশন, সিঙ্গাপুরের পথে হাদির আরেক ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪০৯ বার পড়া হয়েছে

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মস্তিষ্ক থেকে বুলেটের অংশবিশেষ অপসারণের জটিল অস্ত্রোপচার আজ (বৃহস্পতিবার) হচ্ছে না। চিকিৎসকদের মতে, এত বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশন করার মতো শারীরিক অবস্থায় বর্তমানে নেই হাদি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির পরিবার সিঙ্গাপুরে তার অপারেশনের অনুমতি দিয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচার আপাতত স্থগিত রেখেছেন।

হাদির পরিবার সূত্রে জানা গেছে, তার বড় ভাই আবু বকর সিদ্দিক আজ রাতের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে গত সোমবার হাদির সঙ্গে সিঙ্গাপুরে যান তার আরেক ভাই ওমর বিন হাদি ফারুক। সে সময় তার সঙ্গে ছিলেন হাদির বন্ধু আমিনুল। এছাড়া বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত বুধবার সিঙ্গাপুরে পৌঁছেছেন এবং সরাসরি হাদির চিকিৎসা তদারক করছেন।

অন্যদিকে, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খোঁজখবর নিচ্ছেন।

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদি এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। আজ সকালে তাকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি ফারুক। এ বিষয়ে ফোনে আমার দেশ-এর সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকায় হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কর্মরত একজন বাঙালি চিকিৎসকের কাছ থেকে নিয়মিত হাদির শারীরিক অবস্থার আপডেট পাচ্ছেন তিনি। গতরাতে তিনি আমার দেশ–কে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে গতরাতেই তার অবস্থার গুরুতর অবনতি ঘটে। বর্তমানে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ তাকে গুলি করে পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেল চালক আলমগীর শেখকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন। তারা বাংলাদেশের কোনো সিম ব্যবহার করছেন না এবং ভারতীয় সিমও খুব সীমিত সময়ের জন্য ব্যবহার করছেন। অধিকাংশ সময় তাদের মোবাইল ফোন বন্ধ থাকছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

আজ হচ্ছে না অপারেশন, সিঙ্গাপুরের পথে হাদির আরেক ভাই

আপডেট সময় ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫