ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণায় পরিবহন চেকপোস্ট বন্ধ থাকলেও সীমান্তঘেঁষা এলাকায় অবৈধ চাঁদাবাজির অভিযোগ থামেনি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ আদায় করছে।
এমনই এক নাটকীয় ঘটনা ঘটেছে রেওয়া জেলায়। হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়ার মাঝামাঝি এলাকায় এক ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে উল্টো বিপদে পড়ে এক চাঁদাবাজ। চালক গাড়ি না থামিয়ে এগিয়ে গেলে প্রাণ বাঁচাতে প্রায় ৫ কিলোমিটার ধরে চলন্ত ট্রাকে ঝুলে থাকতে দেখা যায় তাকে।
ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, কাগজপত্র দেখার নাম করে টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। তখন দালালটি জোর করে ট্রাকে উঠে পড়ে। ভয় পেয়ে গাড়ি না থামিয়ে চালক সামনে এগিয়ে যান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকে ঝুলে থাকা ওই দালাল চালকের কাছে বারবার ক্ষমা চাইছেন। ট্রাকচালকদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরেই এমন চাঁদাবাজি চলছে। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়।
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে—সরকারি ঘোষণায় চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না, আর এর নেপথ্যে কারা জড়িত।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলো ভারত
প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিকের
পাকিস্তানে হামলার অভিযোগ নাকচ করলো ভারত
বড় ভাইয়ের দাফনের পরই ছোট ভাইয়ের মৃত্যু
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৫:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ২৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























