জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে গেছে কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই মামলার বিষয়ে গত আটদিনে ‘বেশখানিক অগ্রগতি’ এসেছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তে অগ্রগতির পাশাপাশি, বিক্ষুব্ধরা যদি সন্ধ্যার মধ্যে তথ্য না পান, তবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। এ অবস্থায় সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা হাদির হত্যা মামলার সর্বশেষ তথ্য জানাবেন।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলো ভারত
প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিকের
পাকিস্তানে হামলার অভিযোগ নাকচ করলো ভারত
বড় ভাইয়ের দাফনের পরই ছোট ভাইয়ের মৃত্যু
হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ২১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























