ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ? মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ? পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪ ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী

প্রতিদিন গ্রেপ্তার ২ হাজার, নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে : ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, গণমাধ্যম অফিসে হামলা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয়েছে, যা নির্বাচনে উৎসবের আমেজ ফিরিয়ে আনবে।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার সানাউল্লাহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ক আলোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আপনারা আমাদের অংশীজন। নিরাপদ বোধ না করলে দায়িত্ব পালন কিভাবে সম্ভব? একটি দুষ্টচক্র মানুষের আবেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে হামলা চালিয়েছে। তবে বার্তা স্পষ্ট, এই সুযোগ আর দেওয়া হবে না। অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং আইনের আওতায় আনা হচ্ছে।”
তিনি জানান, দেশব্যাপী ‘ডেভিল হান্ট’ অপারেশন চলমান। অপারেশন শুরুর পর এক বাহিনীই ৫৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এবং প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যারা দস্যুতা ও হত্যাকাণ্ড ঘটাবে, তাদের কোনো মানবিকতা দেখানো হবে না।”
নির্বাচনে সেনাবাহিনী প্রিজাইডিং অফিসারের অধীনে নয়, বরং স্বাধীনভাবে কাজ করবে, এবং নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। তারা যৌথভাবে কাজ করবে। কমিশনার প্রার্থীদের সতর্ক করে বলেন, অপরিচিত কাউকে যাচাই ছাড়া পাশে রাখা যাবে না এবং সন্দেহজনক ঘটনা দেখলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর খবর দিতে হবে।
সানাউল্লাহ আশাবাদী, অপ্রীতিকর ঘটনাগুলো নির্বাচনের উৎসবের আমেজ কিছুটা ক্ষতিগ্রস্ত করলেও, ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে উৎসবের পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে, তবে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। যারা উৎসবের পরিবেশ নষ্ট করতে চায়, তারা ব্যর্থ হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিদিন গ্রেপ্তার ২ হাজার, নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে : ইসি

আপডেট সময় ০৮:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫