ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপর সামষ্টিকভাবে একটা দোষারোপ করা হচ্ছে যে, আমরা আমাদের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি; বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচন করতে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই। যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা মাঠে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।

রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, আমাদের উপরে একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটা যেমন শাসনতান্ত্রিক দায়িত্ব, তেমন আবার সাংবিধানিক দায়িত্ব। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এখানে আমাদের আর ব্যর্থ হওয়া যাবে না।

সিইসি বলেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনারা যদি ভালোভাবে কাজ না করেন তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়। এ সিস্টেমটাকে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। ইউ আর অল রেসপন্সিবল। আমাকে খুশি করার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে সেই দায়িত্ব প্রতিপালন করবো। এখানে কোন রকমের বিচ্ছুটি ঘটবে না। আপনারা সবাই সঠিকভাবে কাজটা করবেন। ইফেক্টিভলি করবেন। নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

আপডেট সময় ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫