ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল করবে বিএনপি: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙ্গে দিয়েছিলো। সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা সরিয়ে দিয়েছিলো শেখ হাসিনা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেটি পুনর্বহাল করবে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ংকরভাবে অপচেষ্টা করছে। যার কারণে শহীদ ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, সবার প্রত্যাশা ছিলো অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকটা মাসে তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে। কিন্তু সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভুমিকা রাখার আহবান জানান তিনি।

এসময় নীলফামারী-১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তে ওলামার সাথে বিএনপির সমঝোতার কথা জানান মির্জা ফখরুল। যে সব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। একই সাথে তিনি জানিয়েছেন, ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল করবে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫