ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

জল্পনা ছিল, ছিল নানা আলোচনা। অবশেষে সেই বহুল আলোচিত ঘটনাকে ঘিরে নতুন তথ্য সামনে আনলো মার্কিন অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ড্রপসাইট। ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো প্রকাশ করেছে একটি সম্পূর্ণ গোপন কূটনৈতিক বার্তা। যেখানে বিস্তারিতভাবে উঠে এসেছে কীভাবে তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল।

২০২২ সালে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে অপসারণ করা হয়। প্রায় চার বছর পর যুক্তরাষ্ট্রভিত্তিক তদন্ত সংস্থা ড্রপ সাইট প্রকাশ করেছে সেই সময়কার একটি গোপন কূটনৈতিক তারবার্তা। নিজেদের এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠানটি বার্তাটির কপিও প্রকাশ করেছে। প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের ৭ মার্চের একটিগোপনীয়পাকিস্তানি কূটনৈতিক টেলিগ্রামে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মধ্যকার এক মধ্যাহ্নভোজ বৈঠকের বিবরণ তুলে ধরা হয়েছে।

বার্তা অনুযায়ী, ডোনাল্ড লু রাষ্ট্রদূতকে বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে যদি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়, তবে তার সরকারের প্রতি ওয়াশিংটনের অসন্তোষ একপাশে সরিয়ে রাখা যেতে পারে। নথিতে লুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটনে সবকিছু ক্ষমা করে দেওয়া হবে, কারণ রাশিয়া সফরটিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অন্যথায়, সামনে এগোনো কঠিন হবে। রাষ্ট্রদূত আসাদ মজিদ খান তার মূল্যায়নে উল্লেখ করেন, ডোনাল্ড লুহোয়াইট হাউসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া এমন কঠোর অবস্থান নিতে পারতেন নাএবং তিনিপাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে অসময়ে মন্তব্য করেছেন।

গোপনীয়, প্রচার নিষেধহিসেবে চিহ্নিত ওই বার্তাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সচিব, পররাষ্ট্র সচিব, সেনাপ্রধান, আইএসআই মহাপরিচালক এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছিল। বৈঠকের ছয় সপ্তাহ পর, ২০২২ সালের ৯ এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকে তিনি একাধিক মামলায় জড়িয়ে পড়েন। ২০২৩ সাল থেকে কারাবন্দি থাকা খানকে গত বছর থেকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস

আপডেট সময় ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬