ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরান তার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাত জানিয়েছে। সোমবার (১৮ মে) সংবাদমাধ্যমটি তাদের হাতে আসা একটি ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছে তেহরান। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসলামাবাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে আছে। এর আগে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক মাস ধরে আগ্রাসন চালায়। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরান উভয়ই একে অপরের দাবি প্রত্যাখ্যান করে সংঘাত শেষ করার জন্য বারবার প্রস্তাব দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইরান দীর্ঘ সময়ের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে প্রস্তুত বলে জানা যাচ্ছে, তবে শর্ত হলো এর উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। আল হাদাত আরও জানায়, এখনও পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের জন্য সাধারণত ৯০ শতাংশ বা তার বেশি সমৃদ্ধির প্রয়োজন হয়।

এদিকে মস্কো এই সংঘাতের অবসানে, বিশেষ করে ইরানের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের জন্য বারবার সাহায্যের প্রস্তাব দিয়েছে। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা শুধু এমন প্রস্তাবই দিইনি; ২০১৫ সালে আমরা এটি একবার বাস্তবায়নও করেছি। ইরানের আমাদের ওপর সম্পূর্ণ আস্থা আছে এবং তা অমূলক নয়। মস্কো কখনোই তার চুক্তি লঙ্ঘন করেনি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রেখেছে।

অ্যাক্সিওস সোমবার এ বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইতিমধ্যেই ইরানের সর্বশেষ প্রস্তাবকে অপর্যাপ্ত বলে খারিজ করে দিয়েছে। ওই কর্মকর্তার মতে, তেহরান আগের সংস্করণে কেবল নামমাত্র কিছু উন্নতি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, ইরানের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করা উচিত। গত সপ্তাহে তিনি ফক্স নিউজকে জানান, ইরানের এই মজুত হাতে পেলে তিনি কেবলভালো বোধ করবেন।সূত্র: আরটি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান

আপডেট সময় ০৪:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬