ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান

১৪ ঘণ্টায় তাসনিম জারার ফান্ডে এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

এবার ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন।

ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূর্ণ হলে তারা ফান্ডরেইজিং বন্ধ করবেন। তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে দান করতে পারবেন। ডা. জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন:

১. তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে যা ভবিষ্যতে যাচাইযোগ্য।
২. সংগ্রহকৃত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
৩. ব্যয়বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে।

এর আগে তিনি জানান, মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডা. জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছিলেন, তাদের সহযোগিতা কল্পনার বাইরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প

১৪ ঘণ্টায় তাসনিম জারার ফান্ডে এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

আপডেট সময় ০৫:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫