ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই করেন মেসি, যার ফলে বিশ্বকাপ ইতিহাসে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। একই সঙ্গে তিনি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ড।

আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম ম্যাচে এমন অসাধারণ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে, ২০৩০ বিশ্বকাপেও কি মাঠে দেখা যাবে মেসিকে?

তবে এ বিষয়ে বেশ স্পষ্ট উত্তর দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখেই তিনি বলেন, ‘না, না, সেটা নিশ্চিতভাবেই নয়।’

২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে নতুন ইতিহাসও গড়েছেন মেসি। পুরুষ বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে খেলা ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬— টানা ছয়টি আসরে মাঠে নেমেছেন তিনি।

প্রায় ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স দেখে অনেক সমর্থক আশা করেছিলেন, ৪২ বছর বয়সে ২০৩০ বিশ্বকাপেও হয়তো তাঁকে দেখা যেতে পারে। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই।

তবে ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাননি মেসি। এর আগে তিনি একাধিকবার বলেছেন, বয়স নয়, বরং শারীরিক সক্ষমতা ও মাঠে নিজের অনুভূতিই তাঁর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নির্ধারণ করবে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সপ্তমবার নামার সম্ভাবনা যে নেই, সেটি এবার স্পষ্ট করেই জানিয়ে দিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আপডেট সময় ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬