ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাইরে চালের দাম কিন্তু বাড়ছে। কারণ, চীন প্রচুর চাল কিনছে। ওদের চাহিদা বেশি। ওরা মূলত ভিয়েতনাম থেকে কিনছে। এটা কিছুটা প্রভাব ফেলছে। তবু এবার আমাদের ৫০ হাজার টন (চালের দাম) গতবারের চেয়ে একটু কম। এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা মরক্কো থেকে সার নিয়ে আসছি— ৯০ হাজার টন টিএসপি। আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। সারের দাম মোটামুটি ভালোই পাচ্ছি।”

অর্থ উপদেষ্টা বলেন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভবনের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন দিয়েছি। স্থানীয় সরকারের চারটি রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।”

তিনি বলেন, “বিদ্যুতের ১৯টি সাবস্টেশন বিতরণের বিষয় আছে, যার সবগুলোই ময়মনসিংহে। আর আমরা ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আনব। আমরা এখন থেকেই রোজার প্রস্তুতি নিচ্ছি। অনেক রাইস ব্র্যান অয়েল আসবে, যা তুষ থেকে তৈরি হয়।”

তিনি আরও বলেন, “আমাদের ক্যানবেরাতে দূতাবাসের জন্য একটি ভবন হবে। অস্ট্রেলিয়া খুব কঠোর সময়সীমা (টাইম লিমিট) দিয়ে দিয়েছে। এর মধ্যে কাজ না করলে তারা অনুমতি প্রত্যাহার করে নেবে।”মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তির দিকে। এর কারণ হলো চীন ব্যাপক পরিমাণে চাল কিনছে, মূলত ভিয়েতনাম থেকে। এতে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে এবার আমরা যে ৫০ হাজার টন চাল আমদানি করছি, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম, যা আমাদের জন্য স্বস্তির।”
তিনি আরও জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হচ্ছে এবং অতিরিক্ত আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। “সারের দাম মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে,” বলেন তিনি।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্তের কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের আওতায় চারটি সড়ক প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে ১৯টি সাবস্টেশন বিতরণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
রমজান সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করব। পাশাপাশি তুষ থেকে তৈরি প্রচুর রাইস ব্র্যান অয়েল বাজারে আনা হবে।”
এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, “অস্ট্রেলিয়া খুব কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে তারা অনুমতি প্রত্যাহার করে নিতে পারে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫