বরিশালের মুলাদীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন (৪৮) নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আক্তার হোসেন উপজেলা সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের মৃত আব্দুর রব সিকদারের ছেলে। তিনি চরবাটামারা এলাকার একটি মসজিদে ইমামতি করেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুর মা বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শিশুটি আরবি পড়ার জন্য মসজিদের মক্তবে যায়। সকাল সাড়ে ৭টার দিকে মক্তবের শিক্ষক ও ইমাম আক্তার হোসেন অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি মসজিদের কমিটিকে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পর পুলিশ ওই এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।
মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৫৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























