রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ তার এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় সম্রাট ঘটনাস্থলেই মারা যান। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।
নিহত সম্রাট হোসেনডাঙ্গা এলাকার অক্ষয় মন্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিলেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে তিনি একটি বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে টাকা আদায় করতে যান।
এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী অস্ত্রসহ ধরা পড়ে।
সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৫৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























