ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ওসমান হাদি হত্যা: জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের সময় হাদির সঙ্গে থাকা অটোরিকশাচালক মো. কামাল হোসেন প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় কামাল হোসেনের জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত কর্মকর্তা জানান, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ঘটনার দিন শরিফ ওসমান হাদি মতিঝিলের খলিল হোটেল থেকে কামাল হোসেনের অটোরিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছালে দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি করে। এ ঘটনায় অটোরিকশাচালক কামাল হোসেন হত্যাকাণ্ডের অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী হিসেবে বিবেচিত হচ্ছেন।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পরদিন ১৯ ডিসেম্বর হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

ওসমান হাদি হত্যা: জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক

আপডেট সময় ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫