সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোতে সংঘবদ্ধভাবে রিপোর্ট এবং স্ট্রাইক দেওয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে তার অফিশিয়াল পেজটি অপসারণ করা হয়েছে।
আসিফ মাহমুদ দাবি করেন, হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়। এছাড়া বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধ রিপোর্ট চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১২:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৮৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























