ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো জাতি: কান্নাজড়িত কণ্ঠে রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে। জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রিজভী এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন। তিনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম। একটা দীর্ঘজীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন; এমন বড়ো বেদনার এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল।

তিনি আরও বলেন, এত নিপীড়ন সহ্য করে চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি টিকে থেকেছেন বিভিন্নভাবে। এরপরও কখনও তার চোখে-মুখে কোথাও কিছু আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারাদেশ ও বিশ্ব এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।

এদিন সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১

মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো জাতি: কান্নাজড়িত কণ্ঠে রিজভী

আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫