ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির কুয়াকাটায় থেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙলেন নার্স কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, আটকে গেলো ছাত্রের সার্টিফিকেট

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা যায়।

অন্যদিকে গতকাল (সোমবার) রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষণ্ন দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বের হন। বের হওয়ার সময় তাকে বিষণ্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

আহাজারি করে নেতাকর্মীরা বলছেন, আমাদের মা, বাংলাদেশের মা আজ মারা গেছেন। সারা জাতি বেগম খালেদা জিয়ার জন্য কান্না করছে। এই শোক ও মাতম কীভাবে সহ্য করবে জাতি। সারা জীবন তিনি দেশের মঙ্গল ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিলে তিলে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫