ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’

এক কাপ চায়ের টাকাও দূর্নীতি করিনি -হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৪ মাসে তিনি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেননি। আল্লাহকে ও সারা বাংলাদেশকে সাক্ষী রেখে তিনি দাবি করেন, কেউ তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ করতে পারবে না।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন বা ভবিষ্যতে কেন্দ্র দখলের চেষ্টা করবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এনসিপিকে নানাভাবে বিভাজনের চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক

এক কাপ চায়ের টাকাও দূর্নীতি করিনি -হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০২:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬