ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

এবার পুলিশ সদস্যের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন। আদেশের পর কনস্টেবল সাইফুজ্জামানকে আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী তার স্বামীর পুলিশ ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ওই কনস্টেবলকে সাময়িকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী প্রত্যাহার

আপডেট সময় ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬