ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন। একই সঙ্গে তাদের আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে বেইজিং। খবর আল জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জোরপূর্বক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে—এ ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে—প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে, ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

বর্তমানে নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন

আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬