ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা: প্রধান আসামি কারাগারে

ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির সত্যতা নিশ্চিত করেন।

আসামি হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আলম সিকদারের ছেলে।
মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিতে অংশ নেন। তিনি ছাড়াও ভোলা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হাসনাইন শাহ্ও শুনানিতে অংশ নেন।
মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন জানান, তিনি গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান। এ সময় মামলার প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে। ঘটনার পরদিন ২৯ নভেম্বর হারুনকে প্রধান আসামি করে এবং লাভুকে ২ নম্বর আসামি করে অজ্ঞাত আরও অন্তত ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রধান আসামি মো. হারুন রোববার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা: প্রধান আসামি কারাগারে

আপডেট সময় ১০:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬