ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি: আইনমন্ত্রী মেসির গোল উৎসব বাংলাদেশে, শিরোনাম হলো আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গন্তব্যে আর ফেরা হলো না, মহাসড়কেই আছড়ে পড়ল বিমান…. ভয়াবহ ফাউল, তবু শাস্তি নয়—মেসিকে ঘিরে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক দীঘিতে নেমে তর্ক, বন্ধুকে চুবিয়ে হত্যার অভিযোগ ‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা: প্রধান আসামি কারাগারে

ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির সত্যতা নিশ্চিত করেন।

আসামি হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আলম সিকদারের ছেলে।
মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিতে অংশ নেন। তিনি ছাড়াও ভোলা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হাসনাইন শাহ্ও শুনানিতে অংশ নেন।
মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন জানান, তিনি গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান। এ সময় মামলার প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে। ঘটনার পরদিন ২৯ নভেম্বর হারুনকে প্রধান আসামি করে এবং লাভুকে ২ নম্বর আসামি করে অজ্ঞাত আরও অন্তত ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রধান আসামি মো. হারুন রোববার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা: প্রধান আসামি কারাগারে

আপডেট সময় ১০:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬