ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন গত ১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই, ইরান কথা বলতে চাইলে শুধু ‘ফোন’ করলেই হবে: ট্রাম্প গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

জামায়াত-এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫২৬০ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো ফয়সালা এখনো হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আখতার হোসেন বলেন, তাদের মনোযোগ এখন শুধু নির্বাচনের দিকে।

এদিকে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ৩০টি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলমান।

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামায়াতের সঙ্গে জোট গড়ার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন জানা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা। জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে, তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না, তাই তারা সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন।

এ জোট ভোটে জিতে যদি সরকার গঠন করে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্যসচিব বলেন, এ নিয়েও তাদের আলোচনা অব্যাহত আছে। আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত নির্বাচনী বৈতরণি পার করতে চান তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি

জামায়াত-এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখতার

আপডেট সময় ১১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬