ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন গত ১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই, ইরান কথা বলতে চাইলে শুধু ‘ফোন’ করলেই হবে: ট্রাম্প

আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহউদ্দিন আম্মার মায়ের পোস্টকে কেন্দ্র করে সমালোচনামূলক পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ পোস্ট করেন এষা। ছাত্রদল নেত্রী দাবি করেন, সালাহউদ্দিন আম্মারের মায়ের দেওয়া ফেসবুক পোস্ট আম্মার শেয়ার দিয়ে নিজের পিআর টিমের কল্যাণে প্রচুর বাহবা পেলেও জাতীয় দৈনিকে একই বিষয় প্রকাশের পর এই মানসিক ভারসাম্যহীন উন্মাদের প্রতি জনগণের বিতৃষ্ণা প্রকাশ পেয়েছে।

তিনি লেখেন, দুইটি পত্রিকা পজিটিভ টোনে নিউজ করেছিল। কিন্তু কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তো আন্টিকেই রীতিমতো ধবলধোলাই করেছে। মানুষ এদের কাছ থেকে রেহাই চায়।  একই পোস্টে আম্মারকে ঘিরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়েও প্রশ্ন তোলেন জাহিন বিশ্বাস এষা। তিনি লেখেন, আম্মারের মায়ের কাছে প্রশ্ন রইল, আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে বহন করা হয় নাকি জামায়াত শিবিরের ফান্ড থেকে?

তবে এসব অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আম্মার বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী ছিলেন জাহিন বিশ্বাস এষা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের কাছে ১ হাজার ২০ ভোটে হেরেছেন তিনি। 

অন্যদিকে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচন করে সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প

আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬