ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার!

বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক নিয়ে গুঞ্জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

এবার রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত এক নতুন নাম জাইমা রহমান। জিয়া পরিবারের সর্বশেষ আলোচিত সদস্য তিনি। সম্প্রতি ব্যারিস্টার জাইমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই। আলোচনার সূত্রপাত গত ২৫ ডিসেম্বর—দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে।

এরপর প্রকাশ্যে যতবারই এসেছেন, প্রতিবারই নিজের উপস্থিতিতে কেড়েছেন সবার নজর। দাদি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে ঘিরে তাই সাধারণ মানুষের আগ্রহও কম নয়।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমাকে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। প্রশ্ন উঠছে—খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে কি রাজনীতিতে আসছেন জাইমা রহমান?

এই প্রশ্নে সরাসরি খোলামেলা উত্তর না দিলেও বিষয়টি উড়িয়ে দেননি বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জাইমার পরিবার রাজনীতির কারণে ত্যাগ স্বীকার করেছে। সেই অভিজ্ঞতা থেকেই জাইমা অনেক কিছু শিখেছে। তার পড়াশোনা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায় তিনি যদি রাজনীতিতে আসতে চান, তবে তা দেশ ও দলের জন্য ইতিবাচক হবে। উল্লেখ্য, বাবা-মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমানোর সময় জাইমা রহমান ছিলেন মাত্র ১৩ বছরের কিশোরী। দীর্ঘ পথ পেরিয়ে আজ পরিপক্ক জাইমার রাজনৈতিক ভবিষ্যৎ কী—তা সময়ই বলে দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক নিয়ে গুঞ্জন

আপডেট সময় ১২:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬