শৈত্যপ্রবাহের প্রভাবে মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই দিন সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়তে পারে। এর ফলে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা নাও মিলতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা
,
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
রাজধানীর মোতালেব প্লাজা থেকে বিপুল জাল নোট উদ্ধার
জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০
ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ
একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান
তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে
নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ২৮২০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























