ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা পারমানবিক বোমা বহনে সক্ষম রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী, জাতীয় দলের ম্যাচের পর রিকভারির দিনে পালন ধর্মীয় আনুগত্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পবিত্র হজের দিন আজ আরাফা। লাখো হাজির কণ্ঠে আজ মুখরিত আরাফার ময়দান “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে। হজে অংশ নিতে না পারলেও মুসলিমবিশ্বে এই দিনে নফল রোজা রাখার গুরুত্ব অনেক। সেই আমলে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও।

ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে, যেখানে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেই মাত্র ৬ মিনিটে গোল করেছেন হামজা। ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। খেলোয়াড়েরা হোটেলে রিকভারি সেশনে অংশ নিচ্ছেন। দিনটিতে অনুশীলন না থাকায় এবং রিকভারি শেষে সময় মেলায় হামজা রেখেছেন আরাফার দিনের রোজা।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও হামজা ধর্মীয় বিষয়ে বেশ সচেতন। তার প্রথম সংবাদ সম্মেলন শুরু করেন সালাম দিয়ে, মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য প্রার্থনা করেন প্রতিটি ম্যাচের আগে। ২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা, চলমান ফিলিস্তিন সংকটে বরাবরই রেখেছেন সোচ্চার অবস্থান।

আজকের রোজায় হামজা একা নন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান এবং টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও পালন করছেন সিয়াম।

বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। এমনকি ঈদের দিনও সন্ধ্যায় অনুশীলনে নামতে হতে পারে জাতীয় দলকে, সকালেই ঈদ উদযাপন সেরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী, জাতীয় দলের ম্যাচের পর রিকভারির দিনে পালন ধর্মীয় আনুগত্য

আপডেট সময় ০৮:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫