ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর টামটা ওয়ার্ডের নরিমপুর এলাকার ইয়াছিন মজুমদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে বাড়ির মালিক দুলালের স্ত্রী কাপড় আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে তিনি ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা চার মাস বয়সী শিশু আয়াতকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা দ্রুত পাশের শহীদের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আরেকটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে

আপডেট সময় ১০:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬