ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

চলতি মাসের আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিমান)। এতে করে এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। বিমানের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দেয়। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে যাতায়াত করছেন। আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকআগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। বাণিজ্যিক সম্পর্কও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

এদিকে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান খাতের বিশেষজ্ঞরা বলেন, ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিকভাবে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ থাকলে অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরো সুদৃঢ় হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬