ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন খুলনা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। গতকাল শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তা জামশেদ খোন্দকার বলেন, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার সকালে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।

এ সময় তিনি গণভোট ও নিজের দলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তাঁর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে এই ধরনের গণসংযোগ ও প্রচারণা করতে মানা করেন তিনি। একইভাবে অন্যান্য দলের প্রার্থীদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য প্রার্থীদের বিষয়ে তিনি (পরওয়ার) ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গতকাল সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬