ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু নেপালে বন্যার পর ভারতে ভেসে আসা মাছ না খাওয়ার পরামর্শ ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

ফের জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন মাসুমা হাদি বলেন, ‘আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, তাহলে আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই। তার একটাই পরিচয় বাংলাদেশপন্থি। তার অনুসারীরাও বাংলাদেশের পক্ষেই দালালি করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। তারা ক্ষমতার জন্য দালালি করে না।

এদিকে ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ে হাদির বিচারের দাবিতে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এতে মানুষ ভয় পায়নি, বরং আরও ক্ষুব্ধ হয়েছে। ভয় না পেয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

ফের জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

আপডেট সময় ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬