ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

এবার চুয়াডাঙ্গার জীবননগরে আটক অবস্থায় মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ওষুধের দোকানে তল্লাশি পরিচালনা করে একটি ৯ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক মো. শামসুজ্জামান ওরফে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আইএসপিআর।

এদিকে আইএসঅইআর আরও জানিয়েছে, এরই মধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’,

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৩:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬