ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’ একইসঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।

এদিকে রাবেয়া ইসলাম সম্পা তার স্ট্যাটাসে বলেন, ‘বিচার অবশ্যই হবে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। তবে এত দেরি কেন হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। ওসমান হাদি এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একটি লাইন বলেছিলেন, ‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তাই যুক্তি বা ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু মনে রাখতে হবে আমাদের লড়াই দীর্ঘ এবং মুমিনের জীবন মানেই সংগ্রাম।’

তিনি আরও লিখেছেন, শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে দেখতেন। এই সংগঠনের সদস্যদের কোনো বেতন দেওয়া হয় না এবং তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। হাদি সব সময় সদস্যদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন।

এদিকে রাবেয়া সম্পা উল্লেখ করেছেন, যারা ওসমান হাদিরকে ভিডিওতে দেখেছেন বা তার কথা শুনেছেন এবং তাকে ভালোবেসে দোয়া করেছেন, তারা ভাবতে পারেন না তার ভাই-বোনদের এখন কী অবস্থার মধ্যে রয়েছে। শহীদ থাকলে হয়তো বলতেন, তার কথা বলা ঠিক আছে, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

আপডেট সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬