ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার

ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে ঈদের সকালে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় যাত্রীবাহী দ্রুতগামী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তাঁর শিশু সন্তান। নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তাঁর পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ।

শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া ঐ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং তিনি নাবিল এন্টারপ্রাইজের একজন বাসচালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে চান মিয়া তাঁর শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে ঈদগাহ মাঠ, যা রাস্তার অন্য পাশে অবস্থিত। রাস্তা পার হওয়ার সময় তিনি প্রথমে তাঁর ছেলেকে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডার পার করান। এরপর নিজে ডিভাইডার টপকে পার হতে গেলে ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাতনামা বাসের নিচে পিষ্ট হন। বাসচাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলে দুজনেই নিহত হন।

এই অকাল মৃত্যুর ঘটনায় পরিবারটি শোকে ভেঙে পড়েছে, আর ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে। আশপাশের এলাকাজুড়ে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, ঈদের দিন সকালে মহাসড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় দ্রুতগতির ঘাতক বাসটি পালিয়ে যায়। এখনো বাসটি শনাক্ত করা যায়নি। তবে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫