ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন

দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে।

তিনি আরও বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে। অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি আইসিইউ ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, গণভোটে আমরা ‘হ্যাঁ’ চাচ্ছি। নবম পে স্কেল সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করব। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে। এর আগে, সালেহউদ্দিন আহমেদ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান

দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬