ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এবার চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছেন বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নুর নিজেই। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেয়া যায় তা নিয়ে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষের কল্যানের জন্য, ইসলামের জন্য একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে মৌলিক জায়গায়ও আমরা একসাথে কাজ করব।’

নিজ এলাকা নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনটিতে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির সিনিয়র নেতাদের আন্তরিকতা রয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীকে বহিস্কার করেছে। এমনকি দুই উপজেলার কমিটিও বিলুপ্ত করেছে। শুরুর দিকে কম সংখ্যক নেতাকর্মী থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী পাশে থেকে মাঠে কাজ করছে। আমরা আশাবাদী জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভোটে ওই এলাকা থেকে কারো পক্ষে এমপি হওয়া সম্ভব নয়। বিএনপি গত পঞ্চাশ বছরেও ওই আসনে একটি বারের জন্য জয়লাভ করতে পারেনি।’ নুর বলেন, ‘তার জাতীয় পর্যায়ে যে পরিচিতি, সে অবস্থান থেকে যতটা উন্নয়ন করা সম্ভব তা ওই আসনের অন্য কোনো প্রার্থী পারবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নুর বলেন, ‘প্রশাসন কাদের দখলে সেটা মাঠের চিত্র দেখলেই বোঝা যায়। তারপরও অন্তবর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর

আপডেট সময় ০২:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬