ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরলেন রোগী অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা

কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচারণায় নামলেন জাতীয় পার্টির প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

এবার ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল দশটার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন।

এ বিষয়টি নিয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল মৌখিক বা লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ এলাকায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া নির্বাচনি গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল, পাশাপাশি গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজের মাথায় করে চালের বস্তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরলেন রোগী

কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচারণায় নামলেন জাতীয় পার্টির প্রার্থী

আপডেট সময় ১১:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬