ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে। জামায়াতে ইসলামী কোনো হিন্দুর বাড়ি-জমি দখল করেনি। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় এক নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি।

এদিকে নির্বাচনি জনসভায় তিনি বলেন, ‘মানুষের এবার চেতনা দুর্নীতিমুক্ত। দুর্নীতিমুক্ত করতে হলে জামায়াতে ইসলামী দরকার। সৎ এবং যোগ্য লোক দরকার। এই জিনিসটি অন্যরাও করেছে, তবে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে করতে পেরেছে। তবে শুধু সৎ লোক দিয়ে সরকার চলে না, মিনিস্ট্রি চলে না, ইউনিভার্সিটি চলে না। শুধু যোগ্য লোক দিয়েও চলে না। বাংলাদেশে যোগ্য লোকের অভাব নেই। কিন্তু দুর্নীতিও দূর হয় না, দেশেরও উন্নয়ন হয় না। কেন হয় না? দুর্নীতি প্রতিটি জায়গায়।’

জনসভায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘সনাতন ধর্মীয় ভাইয়েরা, আগে আমাদের বিপক্ষে একটা কথা সবসময় ছড়ানো হতো যে আমরা হিন্দুবিদ্বেষী। আলহামদুলিল্লাহ, শুধু স্বাধীনের পর নয় ১৯৪৭ এর পর থেকে পরিসংখ্যান নিয়ে দেখা গেছে- এ দেশে জামায়াতে ইসলাম তো বটেই, কোনো আলেম-ওলামা কোনো হিন্দুর বাড়ি দখল করেনি, কোনো হিন্দু নারীর প্রতি কটাক্ষ করেনি, কোনো হিন্দুর জমি দখল করেনি। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা মুক্তির পক্ষে। আসুন, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করি।’

এদিকে জনসভায় নিজের প্রসঙ্গে ডা. সুলতান বলেন, ‘সব লোকে বলে- ভালো মানুষ, সবাই বলে- লোকটা সৎ, নীতিবান, সাদা মনের মানুষ- এতে কেউ সন্দেহ করে না। এরকম একজন প্রার্থীকে পেয়েও যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে পাথরঘাটাকে দোষ দিয়ে লাভ কী? বামনাকে দোষ দিয়ে লাভ কী? বরগুনার মানুষকে দোষ দিয়ে লাভ কী? দোষী তো আমরা, আপনারা, নিজেরা।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

আপডেট সময় ০৯:২৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬