ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে: রফিকুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

এবার মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে প্রহসন করা হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “মাওলানা নিজামীসহ জামায়াতের সব নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত কি কমেছে নাকি বেড়েছে? জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে।”

সোমবার (৯ জুন) দুপুর পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের এই নেতা তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের কোনো ক্ষমা নাই। হত্যায় জড়িত কারও কোনো ক্ষমা নাই। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলে হবে না। যারা হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”

রফিকুল ইসলাম খান বলেন, “যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে।”

রফিকুল ইসলাম খান বলেন, “স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোঁকাবাজের মধ্যে ছিল। অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না।” তিনি বলেন, “দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল রক্ত দিয়ে সেটা শেষ করেছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। দেশের গণতন্ত্র গলাটিপে হত্যা করেছে।”

তিনি আরও বলেন, “সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। অনেকের দুই মাস নির্বাচন দেরি করা সহ্য হচ্ছে না। তারা তো ১৬ বছরে কিছুই করতে পারেনি। এই দেশ কারও বাপের নয়, আবার কারও পরিবারেরও নয়। কেউ চোখ রাঙিয়ে কথা বলবেন না। কোরআন পুড়িয়ে অফিস পুড়িয়ে জামায়াতকে দমন করা যাবে না।”

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি করে তিনি বলেন, “দেশের ওপর আর কোনো দাদাগিরি ও আধিপত্যবাদ চলবে না। দেশকে নিয়ে যারা চক্রান্ত করছেন তাদের রুখে দেবে ১৮ কোটি জনতা।”

এছাড়া দেশের মানুষ আগামীতে চাঁদাবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে রায় দেবে বলেও জানান তিনি। আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, কেন্দ্রীয় মানব সম্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে: রফিকুল ইসলাম

আপডেট সময় ০৫:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫