ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত গাজা যুদ্ধ শুরুর পর ১৮ শতাধিক শিশু ধরে নিয়ে গেছে ইসরায়েল রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৯

ঋণ খেলাপিদের টাকা নেন, কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী মানুষকে: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা এদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, তারা এর প্রতিদান পায় না। প্রতিদান পায় বিএনপি-আওয়ামী লীগের সমর্থনে নব্য ধনী ও পুঁজিবাদিরা। আমরা আমাদের ইশতেহারে ঘোষণা করেছি, জোট বিজয়ী হলে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা দেয়া হবে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি’র প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কিন্তু শরিফ ওসমান হাদি, ফেলানিরা আগ্রাসনবিরোদী আন্দোলন করে জীবন দিয়েছে সে বিষয়ে কিছুই বলে না।

এসময় তিনি আরো বলেন, যারা ঋণ খেলাপি আর লুটপাট করেছে তাদের টাকা নেন, কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা মানুষকে। এনসিপির মুখপাত্র বলেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা জাতীয়তাবাদের ধারক বলে নিজেদের দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, গণভোট বিজয়ী হলে বাংলাদেশ যতদিন থাকবে সবাই এর সুফল পাবে। আর না বিজয়ী হলে বাংলাদেশের ফ্যাসিবাদ দূর হবে না, হাসিনা গেছে কিন্তু তার ফ্যাসিবাদ যাবে না। ফেলানিদের কাঁটাতারে ঝুলতে দেখতে না চাইলে হ্যাঁ ভোট দিন। এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজসহ অন্যান্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ঋণ খেলাপিদের টাকা নেন, কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী মানুষকে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬