ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির কুয়াকাটায় থেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙলেন নার্স কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রইসরাইলের যৌথ হামলার জবাবে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে একের পর এক হামলা চালায় ইরান। এই হামলা বন্ধের শর্ত হিসেবে ইরানকে শত শত কোটি ডলার ছাড় করতে সম্মত হয়েছে আমিরাত। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ইরানকে ছাড়তে রাজি হয়েছে। ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরো দুটি সূত্র জানিয়েছে, ইরানকে ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। তারা আরো জানায়, ইরান আর হামলা করবে নাএমন শর্তেই এ অর্থ ছাড়বে আরব আমিরাত। তবে এই অর্থ আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকগুলো বা অন্য কোথাও আটকে থাকা ইরানেরই অর্থ, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি। অর্থ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে আমিরাতের একজন কর্মকর্তা বলেছেন, উত্তেজনা কমিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করছেন তারা।

সমঝোতার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই নিজেদের সীমানা বারেড লাইনঅতিক্রম না করে সংঘাত সমাধানের একটি উপায় পেয়েছে। কারণ আমিরাতের এই পদক্ষেপের ফলে ইরান দাবি করতে পারবে যে তারা যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করেছে। অন্যদিকে ওয়াশিংটনও বলতে পারবে যে তারা কোনো অর্থ দেয়নি।

এ সমঝোতার বিষয়ে অবগত আরেকটি সূত্র জানায়, অর্থ ছাড় দেওয়ার বিনিময়ে ইরান আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়ে তোলা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত

আপডেট সময় ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬