ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে, তবে অগ্রিম কোনো মন্তব্য করা সমীচীন নয়। জনগণের ওপর আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক ফলাফলে কিছু আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটিকে নিশ্চিত বলা যাবে না। দেশের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে বেশিরভাগ জায়গায় এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে। আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর জন্মলগ্ন থেকে দলটিকে বারবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কখনো থেমে থাকেনি। যারা দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, আবার কেউ জুলুমের শিকার হয়ে দুনিয়া ছেড়ে গেছেন।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার প্রবাসীরাও ভোট দিতে পেরেছেন, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রবাসীরা দেশের জাতীয় জীবনে বড় অবদান রাখেন, অথচ দীর্ঘদিন তারা অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে অন্যান্য অধিকারও ধীরে ধীরে নিশ্চিত হবে। আমরা যদি তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে তারা দেশকে আরও উজাড় করে দিতে প্রস্তুত থাকবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে: জামায়াত আমির

আপডেট সময় ০৮:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬