ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকার পতনের মুখে ইসরায়েলের নেতানিয়াহু, আজ নেসেটে ভাঙনের প্রাথমিক ভোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৮৮০ বার পড়া হয়েছে

যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। আজ বুধবার (১১ জুন) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারে থাকা কিছু অতি-গোঁড়া ইহুদি ধর্মভিত্তিক দল সম্প্রতি বাধ্যতামূলক সেনা নিয়োগ ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে অতি-গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে নিয়োগের বিরোধিতায় তারা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিতে পারে।

এই ইস্যুতে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও গাজায় চলমান যুদ্ধে সেনাবাহিনীর সদস্য সংকট এবং ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতা নতুন করে বিতর্কে আগুন জ্বালিয়েছে। বিষয়টি সমাধানে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর সরকার এখন সংকটে।

ইসরায়েলি লেবার পার্টির নেত্রী মিরাভ মিখাইলি বলেন, “এই সরকারের পতন এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করা, জিম্মিদের ফেরত আনা এবং ইসরায়েলকে পুনর্গঠন করা প্রয়োজন।”

নেতানিয়াহু সরকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আজকের ভোটে প্রাথমিক সিদ্ধান্ত পাস হলে পরবর্তী তিনটি ধাপ শেষে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে যাবে এবং দেশটিতে আগাম নির্বাচনের আয়োজন করতে হবে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

সরকার পতনের মুখে ইসরায়েলের নেতানিয়াহু, আজ নেসেটে ভাঙনের প্রাথমিক ভোট

আপডেট সময় ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫