ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বিমানটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে। উড্ডয়নের কয়েক মিনিট পরই, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে, বিমানটি বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, বিমানটি ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচের দিকে নেমে আসে এবং একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া এআই ১৭১ ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করা এআই ১৭১ ফ্লাইটটি আজ উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন।”

এই দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

আপডেট সময় ০৬:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫