ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

মুসল্লিদের গুরুত্বসহ ২০ রাকাত তারাবি পড়ার আহ্বান জানালেন মাওলানা তারিক জামিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে রাতের বিশেষ ইবাদত তারাবি নামাজ। এশার নামাজের পর দুই রাকাত করে ২০ রাকাত পর্যন্ত এই নামাজ পড়া হয়। তারাবির নামাজ পড়া সুন্নত। তবে রাসুল (সা.) ও সাহাবিরা রমজান মাসে গুরুত্বসহ তারাবি আদায় করতেন। তাই মুসলিমরাও এই নামাজ গুরুত্ব দিয়ে আদায়ের চেষ্টা করেন।

সুন্নত হওয়ার কারণে কেউ কেউ তারাবি নামাজে গুরুত্ব দেন না, আবার অনেকে শুধু ৮ রাকাত পড়েই মসজিদ থেকে বের হয়ে যান। এমন মুসল্লিদের গুরুত্বসহ ২০ রাকাত তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দায়ী আলেম মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মুসল্লিদের তারাবি নামাজে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, রমজানে অনেকেই তারাবি পড়েন না, ইফতারে এতো বেশি আহার করেন যে শরীর ভারি হয়ে যায়। আবার কেউ কেউ ৮ রাকাত তারাবি পড়েই চলে যান। বাইরে গিয়ে তাদের আসলে কাজ কী? বছরে একবার নামাজে পুরো কোরআন শোনার সুযোগ হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাই না আমরা, ৮ রাকাত তারাবি পড়েই মসজিদ থেকে এমনভাবে বের হই যেন, ভেগে যাচ্ছি। এতে নিজেরই ক্ষতি হয়।

তিনি বলেন, ৮ রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হয় না, কিন্তু ক্ষতি হয় অনেক। তার মতে, রমজানের প্রতিটি ফরজ, সুন্নত ও নফল নামাজে অসংখ্য সওয়াব রয়েছে। কেউ ২০ রাকাত তারাবি পড়লে প্রত্যেক রুকু, সিজদা ও বৈঠকের কারণে অসংখ্য সওয়াব লাভ করবেন, কিন্তু যারা ৮ রাকাত পড়েই বের হয়ে যান তারা এই বিপুল সংখ্যক সওয়াব থেকে বঞ্চিত হন।

প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হয়েছে মুসলিম বিশ্বে। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে। অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

মুসল্লিদের গুরুত্বসহ ২০ রাকাত তারাবি পড়ার আহ্বান জানালেন মাওলানা তারিক জামিল

আপডেট সময় ০৪:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬