ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: লন্ডনগামী নববধূসহ নিহত বহু, কান্নায় ভেঙে পড়েছে রাজস্থান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে, আহত হয়েছেন বহু। হতাহতদের মধ্যে রয়েছেন রাজস্থানের অন্তত ১১ জন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন খুশবু রাজপুরোহিত নামে এক নববধূ। রাজস্থানের বালোতারা বিভাগের আরাবা গ্রামের এই তরুণী প্রথমবারের মতো তার স্বামীর সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন। কয়েক মাস আগেই তার বিয়ে হয় লন্ডনপ্রবাসী এক শিক্ষার্থীর সঙ্গে। কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নতুন জীবনের স্বপ্ন থেমে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পর সর্বোচ্চ ৮২৫ ফুট পর্যন্ত উঠেছিল। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি হঠাৎ নেমে আসতে শুরু করে এবং দ্রুতই মাটিতে আছড়ে পড়ে। এর ঠিক আগমুহূর্তে সহ-পাইলট ‘মে ডে’ কল দিয়ে জরুরি সহায়তা চান। তবে এরপর আর বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিমানটি বিধ্বস্ত হয়ে পড়লে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষ পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে পাঁচ শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, কানাডার ১ জন ও পর্তুগালের ৭ জন নাগরিক ছিলেন।

ফ্লাইটটিতে রাজস্থানের ১১ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাঁদের মধ্যে দুজন যুক্তরাজ্যে শেফ হিসেবে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবরে রাজস্থানের আরাবা গ্রামসহ পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ভারতের বিমান পরিবহন কর্তৃপক্ষ ও অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটিই এই মর্মান্তিক ঘটনার কারণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: লন্ডনগামী নববধূসহ নিহত বহু, কান্নায় ভেঙে পড়েছে রাজস্থান

আপডেট সময় ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫