ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ইউনুস সরকারের আচরণ ঠিক নয়: আন্তর্জাতিক নিন্দার আহ্বান বিজেপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির মুখপাত্র এবং সংসদ সদস্য সম্বিত পাত্র বৃহস্পতিবার বলেন, “এই ঘটনা ছিল পরিকল্পিত এবং এর পেছনে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের লোকজন জড়িত ছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়ি—তাঁর কাচারিবাড়ি, যা তাঁর দাদার তৈরি—তাতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এটি আমাদের সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিস্তম্ভের ওপর আঘাত। পাঁচদিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে, যেন একটি শক্তিশালী বার্তা বিশ্ববাসীকে দেওয়া যায়।”

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে রচনা করেছিলেন “আমার সোনার বাংলা”—যা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই কারণে বিজেপি এই ঘটনার গুরুত্ব অনুধাবন করছে এবং একে অত্যন্ত সংবেদনশীলভাবে নিচ্ছে বলে জানান সম্বিত পাত্র।

তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান ড. মুহাম্মদ ইউনুস-কে দায়ী করে বলেন, “আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন এমন একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রক্ষা করা যায়নি—এটি অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। ইউনুস সরকারের আচরণ ঠিক নয়।”

বিজেপি নেতার দাবি, এ ঘটনায় আন্তর্জাতিক মহলকে কড়া নিন্দা জানাতে হবে এবং এই ধরণের সংস্কৃতিবিরোধী হামলার বিরুদ্ধে একজোট হতে হবে। বুধবার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারিবাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হামলার সূত্রপাত হয়েছিল ৮ জুন এক পর্যটকের সঙ্গে কাচারিবাড়ির প্রবেশ পথে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে বাকবিতণ্ডা থেকে। পরে বিষয়টি উত্তেজনাকর রূপ নেয়, যা পরবর্তীতে সহিংসতায় গড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং ভারতের গণমাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য ও তাঁর প্রভাব নিয়ে নানা আলোচনাও শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

ইউনুস সরকারের আচরণ ঠিক নয়: আন্তর্জাতিক নিন্দার আহ্বান বিজেপির

আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫