ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার। নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, শনিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান এলাকায় অভিযান চালাতে যায় ইসরায়েলি সেনাদের একটি দল। এ সময় হিজবুল্লাহর এক বন্দুকধারীর হামলার মুখে পড়ে তারা।

হামলায় ক্যাপ্টেন ডেভিড হাজুত নিহত হন। এছাড়া আরেক সেনা সদস্য সামান্য আহত হয়েছেন। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

ঘটনার পর হামলাকারীকে খুঁজে বের করতে ওই এলাকায় অভিযান জোরদার করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়।

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক এই হামলা নতুন করে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ঘটলো এই প্রাণঘাতী ঘটনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের

আপডেট সময় ০৫:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬